[ রাজধানী ]
রাজধানীতে গাঁজাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরা এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতাররা হলেন- মো. মিঠুন আলী (৩০), মো. পলাশ (৩০) ও মো. ঈদুল হোসেন (৩৬)।
শুক্রবার এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানাধীন আব্দুল্লাহপুর বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য দেশের বিভিন্ন জেলাতে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে গ্রেফতারকৃতরা। গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গাঁজা
লিংক সফলভাবে কপি হয়েছে!