ঢাকা,  বুধবার   ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

আরমানিটোলায় কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৮, ২৩ এপ্রিল ২০২১
আরমানিটোলায় কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট
কেমিক্যাল গোডাউনে আগুন -ছবি: সংগৃহীত

রাজধানীর বাবুবাজার ব্রিজের পাশে আরমানিটোলায় একটি আবাসিক ভবনের নিচতলায় কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট

বৃহস্পতিবার রাত সোয়া ৩টার দিকে হাজী মুসা ম্যানশন নামে একটি ছয়তলা ভবনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহফুজ রিবেন।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে। ভবনের নিচতলায় কেমিক্যাল গোডাউন এবং দোতলা থেকে পাঁচতালা পর্যন্ত ভাড়াটিয়া রয়েছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

এদিকে, আতঙ্কিত হয়ে ভবনটির কিছু বাসিন্দা ছাদে আশ্রয় নেন। এর মধ্যে কয়েকজনকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বাকিদেরও উদ্ধারে চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!