পরিচ্ছন্ন হাত, সুস্থ জীবন' - মদনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
"Be a Hand Washing Hero - হাত ধোয়ার নায়ক হোন" এই প্রতিপাদ্যে নেত্রকোনার মদন উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে হাত ধোয়ার সঠিক নিয়ম প্রদর্শন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ কাদির, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু তাহের আজাদ,জামায়াত ইসলামীর নায়েবে আমীর রিয়াজ উদ্দিন,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার শফি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুবুর হক,উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান, জনস্বাস্থ্য উপ-সহকারি প্রকৌশলী
মোঃ মাজেদুর রহমানসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, সুস্থ থাকার প্রথম শর্তই হলো নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া। হাত ধোয়ার অভ্যাস আমাদের ডায়রিয়া, কলেরাসহ বিভিন্ন সংক্রামক রোগ থেকে রক্ষা করে।