ঝালকাঠিতে ঘনচিনি দিয়ে আইসক্রিম তৈরি, ৫০হাজার টাকা জরিমানা
নলছিটিতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ঘনচিনি (স্যাকারিন) ব্যবহার ও অপরিচ্ছন্ন পরিবেশে আইসক্রিম তৈরির দায়ে মিঠাই মিল্ক আইসবার ফ্যাক্টরিকে ৫০হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২৮অক্টোবর) দুপুরে উপজেলার রায়াপুরের বটতলা বাজার সংলগ্ন কারখানায় এ অভিযান চালানো হয়। এ সময় আইসক্রিম তৈরিতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ঘনচিনি ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে উৎপাদন কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯অনুযায়ী কারখানাটিকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সাধন সরকারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।