ঢাকা,  শুক্রবার   ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি আহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৭, ২২ ডিসেম্বর ২০১৯
চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি আহত
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি আহত হয়েছে। শনিবার রাতে ওই উপজেলার মাসুদপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- লিটন, রাজু ও আনোয়ার।

বিজিবির ৫৩ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মিজানুর রহমান জানান, আহত তিনজন গরু চোরাচালানের সঙ্গে জড়িত। শনিবার রাতে তারা মাসুদপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করলে বিএসএফ গুলি চালায়। ঘটনার পর গ্রেফতারের ভয়ে তিনজনই গোপনে চিকিৎসা নিচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!