ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ ক্যাম্পাস ]

কুবিতে হাল্ট প্রাইজের ৩০ সদস্যের নতুন কমিটি গঠন

কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০০, ৯ নভেম্বর ২০২৬
কুবিতে হাল্ট প্রাইজের ৩০ সদস্যের নতুন কমিটি গঠন
ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তর্জাতিক শিক্ষার্থী উদ্যোক্তা প্রতিযোগিতা ‘হাল্ট প্রাইজ’-এর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আয়োজক কমিটি গঠন করা হয়েছে। সাতটি উইংয়ে ২৯ জন সদস্য এবং ক্যাম্পাস ডিরেক্টরসহ মোট ৩০ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির বিষয়টি জানানো হয়।

নবগঠিত কমিটিতে ক্যাম্পাস ডিরেক্টর হয়েছেন তাহমিদ তাজওয়ার। পার্টনারশিপ ও কোলাবোরেশনস উইংয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন রুবাইয়া সুলতানা সাথী। এ উইংয়ের সদস্য নাদিরা জান্নাত চৌধুরী ও সানজিদা আফরিন।

প্রেস ও ডকুমেন্টেশন উইংয়ের পরিচালক হয়েছেন আল শাহরিয়ার ও হাসিন আরমান অয়ন। ইভেন্ট ম্যানেজমেন্ট উইংয়ের পরিচালক মো. আসিফ। এ উইংয়ে সদস্য হিসেবে রয়েছেন সাজিদ রায়হান, মোহাম্মদ আল আমিন পাটওয়ারী, বিশ্বজিৎ দে, শুভ চন্দ্র দাস ও মো. আরাফাত ইসলাম তনু।

অ্যাডমিনিস্ট্রেশন উইংয়ের পরিচালক হয়েছেন মো. মাইনুল ইসলাম। এ উইংয়ের সদস্য শেখ মোহাম্মদ নাঈম, মো. নাফিজুল হাসান, মো. শরীফ হোসেন ভূঁইয়া ও মো. সিয়াম রহমান।

এক্সপার্টস ও জাজেস সাপোর্ট উইংয়ের দায়িত্ব পেয়েছেন তানজিলা আলম চৌধুরী। এ উইংয়ের সদস্য শয়ন দাস ও সানজিদা আনোয়ার। স্টার্টআপ টিম ম্যানেজমেন্ট উইংয়ের পরিচালক ফাইরোজ জাকারিয়া। এ উইংয়ে রয়েছেন মাফরুহা তাসনিম, নূর মোহাম্মদ পরশ মণি, অপরাজিতা বড়ুয়া ও ফাইরোজ হুমায়রা।

অন্যদিকে, গ্রাফিক্স ও মিডিয়া উইংয়ের পরিচালক হয়েছেন শাহরিয়ার আহমেদ রামিম ও প্রমিত মজুমদার। এ উইংয়ের সদস্য আহসানুল কবির চৌধুরী আদিল, তানভীর আলম অর্প ও আবদুল্লাহ আল মাসুম রাহাত।

নতুন দায়িত্ব নিয়ে ক্যাম্পাস ডিরেক্টর তাহমিদ তাজওয়ার বলেন, হাল্ট প্রাইজের মূল লক্ষ্য তরুণদের উদ্ভাবনী ধারণাকে সামাজিক সমস্যার বাস্তবসম্মত সমাধানে রূপ দেওয়া। কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকেও এমন উদ্যোগ উঠে আসবে, যা প্রতিযোগিতার গণ্ডি পেরিয়ে বাস্তব জীবনেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, ২০২৬-২৭ সালের হাল্ট প্রাইজের কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রাউন্ডের গ্র্যান্ড ফিনালে আগামী ৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

ডেইলি-বাংলাদেশ/কুবি/এমকে
ক্যাম্পাস জনপ্রিয় খবর
লিংক সফলভাবে কপি হয়েছে!