ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

যমুনায় ভেসে উঠল মৎস্যজীবীর মরদেহ

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১২, ৯ নভেম্বর ২০২৬
যমুনায় ভেসে উঠল মৎস্যজীবীর মরদেহ
সিরাজগঞ্জে যমুনায় ভাসছিল মৎস্যজীবির মরদেহ। ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদী থেকে এক মৎস্যজীবীর মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার দুর্গম চরাঞ্চল খাসরাজবাড়ী ইউনিয়নের সানবান্দা নৌকাঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি যমুনা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার মাছ ধরার জন্য যমুনা নদীতে যান ওই মৎস্যজীবী। সোমবার সকালে নদীতে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে দুপুরের দিকে তারা মরদেহটি উদ্ধার করেন।

সিরাজগঞ্জ নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, যমুনার দুর্গম চরাঞ্চলে নদীতে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি ধুনট উপজেলার গোসাইবাড়ী এলাকার মৎস্যজীবী। ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ/এমকে
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!