[ দেশজুড়ে ]
কেন্দুয়ায় ফিশারিতে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ
নেত্রকোণার কেন্দুয়ায় নিজের ফিশারিতে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তাপস সরকার (৩৬) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকালে উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাপস সরকার ওই গ্রামের মৃত সুনীল সরকারের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বাড়ির পেছনে নিজের ফিশারিতে যান তাপস। সেখানে পানি সরবরাহের জন্য মিটার থেকে বৈদ্যুতিক সংযোগ দিতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক মুহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/নেত্রকোনা/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!