ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

[ ক্যাম্পাস ]

আন্তর্জাতিক সম্পর্ক গবেষণা ক্লাবের নেতৃত্বে রাহাত ও আকিব

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩২, ৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক সম্পর্ক গবেষণা ক্লাবের নেতৃত্বে রাহাত ও আকিব
আন্তর্জাতিক সম্পর্ক গবেষণা ক্লাবের নবনির্বাচিত সভাপতি মো. মিনহাজুল আবেদীন রাহাত ও সাধারণ সম্পাদক হিবাতুন নুর আকিব।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তর্জাতিক সম্পর্ক গবেষণা ক্লাবের (আইআরআরসি) মো. মিনহাজুল আবেদীন রাহাতকে সভাপতি এবং একই ব্যাচের হিবাতুন নুর আকিবকে সাধারণ সম্পাদক করে ২০২৬-২৭ মেয়াদের ২৫ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ২৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সেমিনার কক্ষে ক্লাবটির সাধারণ সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় নির্বাচনের মাধ্যমে নতুন এ কমিটি গঠন করা হয়। 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি সৈয়দা সেফরাত জাহান ইফতি, সাংগঠনিক সম্পাদক তাফহিমা আফরিন তানজি, কোষাধ্যক্ষ তানিয়া খাতুন, সহকারী সাংগঠনিক সম্পাদক মো. আরিয়ান কবির, সহকারী সাধারণ সম্পাদক আফিয়া-তুজ-জান্নাত অরিন এবং সহকারী কোষাধ্যক্ষ হুমায়রা আক্তার।

এ ছাড়া অফিস ব্যবস্থাপনা সম্পাদক মো. আঙ্গুর মিয়া, কনটেন্ট ও ভিজ্যুয়ালাইজেশন সম্পাদক নাফিসা তাসনিম শুচী, লজিস্টিকস সম্পাদক তাজরিয়ান হাসান, যোগাযোগ ও জনসংযোগ সম্পাদক মোছা. জান্নাতুল ফেরদৌসী মীম, ইভেন্ট ও সংগঠন সম্পাদক অহনা শাহরীন এবং প্রশাসনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ওয়াদ্রিপ সরকার।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. মুরাদ হাসান মিশুক, নাফিসা শামীম রাফা, মাহ্জাবীন বিনতে মান্নান মাহি, আফরিন জাহান তৃপ্তি, নুসরাত জাহান এশা, আতিয়া তাহিরা, মো. জিসান, সামিউর রহমান সামি, ইরতিশাম খান জারিফ, নিশাত তামান্না তিশা ও জান্নাতুল ফেরদৌস।

ডেইলি-বাংলাদেশ/জাবি/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!