ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

‘দুর্নীতির কারণে রাষ্ট্রীয় উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে’

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৮, ৫ অক্টোবর ২০২৬
‘দুর্নীতির কারণে রাষ্ট্রীয় উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে’
জয়পুরহাট প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ। ছবি: ডেইলি বাংলাদেশ

দুর্নীতির কারণে দেশের উন্নয়ন কর্মকাণ্ড বারবার বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ। তিনি বলেন, দেশকে দুর্নীতিমুক্ত করা সম্ভব হলে বাংলাদেশ উন্নয়নের ক্ষেত্রে বিশ্বে আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় জয়পুরহাট প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সমসাময়িক পরিস্থিতি, এলাকার উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে এ সভার আয়োজন করা হয়।

প্রেসক্লাব সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম কাদির, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, সাংবাদিক সুজন কুমার মণ্ডলসহ অন্যরা।

প্রধান অতিথির বক্তব্যে ফজলুর রহমান সাঈদ বলেন, ‘রাষ্ট্রীয় উন্নয়ন বারবার বাধাগ্রস্ত হচ্ছে দুর্নীতির কারণে। দেশকে দুর্নীতিমুক্ত করতে পারলে ইনশাআল্লাহ বাংলাদেশ উন্নয়নে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।’

এলাকার উন্নয়নকাজের ধীরগতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রয়োজনের তুলনায় উন্নয়ন বরাদ্দ কম। আবার বরাদ্দ পাওয়া গেলেও তা মাঠপর্যায়ে পৌঁছাতে দেরি হচ্ছে। এর ফলে সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব পড়ছে।

মতবিনিময় সভায় এলাকার বিভিন্ন সমস্যা, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!