ঢাবিতে আন্তর্জাতিক অণুজীব দিবস পালন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অণুজীব বিজ্ঞান বিভাগের উদ্যোগে ‘আন্তর্জাতিক অণুজীব দিবস’ পালিত হয়েছে। এতে বিভিন্ন জেলার ১৪টি কলেজের ৪০ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
.png)
অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শাকিলা নার্গিস খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যাপক ড. মাহমুদা ইয়াসমীন, অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মু. মনজুরুল করিম এবং সদস্য-সচিব ড. সামিনা মমতাজ বক্তব্য রাখেন। বিভাগীয় শিক্ষার্থী রুকাইয়া পারভীন লাবনী ও আহসানুর রাজী অনুষ্ঠান সঞ্চালন করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, বর্তমান বিশ্বে মাইক্রোবায়োলজি ও বায়োটেকনোলজির গুরুত্ব দিন দিন বাড়ছে। দেশের স্বাস্থ্য, চিকিৎসা, খাদ্য, কৃষি ও সামগ্রিক উন্নয়নে এসব বিষয়ে গবেষণা ও দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। তাই শিক্ষার্থীদের মাইক্রোবায়োলজি ও বায়োটেকনোলজির জ্ঞান অর্জনের পাশাপাশি গবেষণায়ও আগ্রহী হতে হবে। তিনি বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ইন্ডাস্ট্রি-একাডেমিয়ার মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে হবে। ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশনের মাধ্যমে গবেষণার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।