হ্যারি পটারের ‘হারমায়নি’ সোশাল অ্যাকাউন্টে লড়াইয়ের বার্তা দিলেন। তিনি যেমন ডাকসাইটে অভিনেত্রী, তেমনই সমাজের প্রত্যেক বিষয়েই গর্জে ওঠেন তিনি। এবার এমা লিখেছেন,বর্ণবিদ্বেষ অতীতেও ছিল এখনো রয়েছে। শ্বেতাঙ্গ অধিপত্যবাদ সমাজে শক্তভাবে বাঁধা রয়েছে। এর বিরুদ্ধে আমাদের আরো কঠোরভাবে লড়তে হবে।
এর আগেও বিভিন্ন সামাজিক বিষয়ে সরব হতে দেখা গিয়েছে রাষ্ট্রসংঘের শুভেচ্ছা দূত এমা ওয়াটসনকে। আয়ারল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক সবিতা হালাপ্পানাভার যখন গর্ভপাত আইনের শিকার হয়েছিলেন। সে প্রসঙ্গেও দীপ্ত কণ্ঠে খোলা চিঠি লিখেছিলেন এমা।
.png)