এর আগে ২০১৯-২০ বিসিএল মৌসুমের প্রতিটি ম্যাচই চারদিনে অনুষ্ঠিত হয়। আগেই বলে দেয়া ছিল এবারের আসরের ফাইনাল হবে পাঁচ দিনে। কিন্তু চতুর্থ দিনেই শেষ হয়ে যায় ম্যাচটি।
মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আব্দুর রাজ্জাকের নেতৃত্বাধীন সাউথ জোন ৩৫৪ রানের লক্ষ্য দেয় ইস্ট জোনকে। তবে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ২৪৮ রানে গুটিয়ে যায় ইমরুল কায়েসের নেতৃত্বাধীন ইস্ট জোন। ফলে ১০৫ রানে জয় তুলে নেয় সাউথ জোন।
.png)
দ্বিতীয় ইনিংসে পূর্বাঞ্চলের হয়ে সর্বোচ্চ ৮১ রান করেন মাহমুদুল হাসান লিমন। এছাড়া ৪২ রানের ইনিংস খেলেন জাকির হাসান। দক্ষিণাঞ্চলের বোলারদের মধ্যে শফিউল ইসলাম ও মেহেদী হাসান তিনটি করে উইকেট তুলে নেন। প্রথম ইনিংসে শতক ও ম্যাচে দুই উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছেন দক্ষিণাঞ্চলের ফরহাদ রেজা।
সংক্ষিপ্ত স্কোর:
সাউথ জোন: ৪৮৬ ও ১৪০
ইস্ট জোন: ২৭৩ ও ২৪৮
ফলাফল: দক্ষিণাঞ্চল ১০৫ রানে জয়ী