ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিশ্বের শীর্ষ ধনীর তকমা হারালেন বেজোস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:০২, ২৫ অক্টোবর ২০১৯
বিশ্বের শীর্ষ ধনীর তকমা হারালেন বেজোস
ছবি: সংগৃহীত

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় বেশ কিছুদিন ধরেই প্রথম স্থানে অবস্থান করছিলেন মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। কিন্তু তাকে সেই তালিকা থেকে সড়িয়ে দিয়ে শীর্ষ অবস্থানে ফিরেছেন মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। 

সম্প্রতি অ্যামাজন ল্যাকলাস্টার কিউ ৩ প্রজেক্ট ব্যর্থ হওয়ায় বেজোস প্রায় ৭ বিলিয়ন ডলারের স্টক ভ্যালু হারান। 

এ ঘটনার পর বৃহস্পতিবার ঘন্টা খানেকের ব্যবধানে অ্যামাজানের শেয়ার মূল্য সাত শতাংশ নেমে যায়, যার ফলে বেজোসের মোট সম্পদের মূল্য কমে দাঁড়ায় ১০৩ দশমিক ৯ বিলিয়ন ডলারে। 

Advertisement

আর বর্তমানে বিল গেটসের মোট সম্পদের মূল ১০৫ দশমিক ৭ বিলিয়ন ডলার। 

টানা ২৪ বছর বিশ্বের শীর্ষ ধনী থাকার পর ২০১৮ সালে জেফ বেজোসের কাছে বিশ্বের শীর্ষ ধনীর তকমা হারিয়েছিলেন বিল গেটস। চলতি বছর বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ১৬০ বিলিয়ন ডলারের সম্পদ অর্জন করেছিলেন বেজোস।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!