ঢাকা,  শুক্রবার   ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজনীতি ]

বাড্ডা ও গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:০৮, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বাড্ডা ও গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল
আওয়ামী লীগের দলীয় লোগো

রাজধানীর বাড্ডা ও গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা পৃথক দুটি ঝটিকা মিছিল করেছেন। বৃহস্পতিবার দুপুরে কয়েক মিনিটের ব্যবধানে মিছিল দুটি অনুষ্ঠিত হওয়ার পর অংশগ্রহণকারীরা দ্রুত সরে যান।

পুলিশ জানায়, বেলা ১টার দিকে প্রগতি সরণির যমুনা ফিউচার পার্কের বিপরীত পাশের সড়কে আওয়ামী লীগের একটি মিছিল বের হয়। এতে সংগঠনটির অন্তত ২৫ জন নেতা-কর্মী অংশ নেন। কয়েক মিনিট মিছিল করার পর তাঁরা ঘটনাস্থল থেকে সরে যান।

এরপর বেলা ২টার পর গুলশানের পুলিশ প্লাজা কনকর্ডের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরেকটি ঝটিকা মিছিল বের হয়। এতে পাঁচ থেকে ছয়জন অংশ নেন বলে পুলিশ জানিয়েছে।

Advertisement

মিছিল দুটি ঘিরে তাৎক্ষণিকভাবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এমএইচ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!