ঢাকা,  রোববার   ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিল্প ও সাহিত্য ]
রফিকুল ইসলাম-এর কবিতা

সময়ের বিরহ রূপরেখা

রফিকুল ইসলাম
প্রকাশিত: ১৩:২১, ২০ সেপ্টেম্বর ২০২৬
সময়ের বিরহ রূপরেখা
এক নিভৃত আবাস,আজ সেখানে বর্ষণ ‎অচেনা তুলিতে আঁকে বিচ্ছেদের রূপরেখা।

সময়ের বিরহ রূপরেখা‎‎অবিরাম পতনে লুপ্ত হয় জনপদের সংকেত,
‎স্বচ্ছ আড়ালের ওপারে স্থির হয়ে থাকে
‎অস্পষ্ট এক দ্যুতির বিন্দু।

‎‎আমি চেতনার প্রচ্ছন্ন সরণিতে হাঁটি,
‎এক প্রান্ত থেকে অন্য প্রান্তে,
‎এক মলিন আচ্ছাদনের তলে

Advertisement

‎অপ্রাপ্ত কোনো কালের আভাস খুঁজি।
‎আলোর লিপিতে লেখা ছিল

‎এক নিভৃত আবাস,আজ সেখানে বর্ষণ
‎অচেনা তুলিতে আঁকে বিচ্ছেদের রূপরেখা।

‎যে আশ্রম তিলে তিলে রচেছিলাম,
‎অলক্ষ্য এক প্রবাহে তার শিখর ধসে পড়ে,

‎তবু ভগ্নতার নিচে এখনো অম্লান রয়
‎একটুকু অগ্নির আভা।

‎‎ভেসে আসে বিরহী বিহঙ্গের স্বর,
‎সে কি ডাকে, কোনো অনাগত সময়কে?

‎দর্পণে জমে থাকা অস্বচ্ছতা,
‎আত্মার প্রাচীরে থাকা যত ক্লান্তির ছাপ

‎সব মুছে যাক, শুধু ভগ্নতার তলে
‎যে দীপ্তিটি এখনো জাগে, তা জেগে থাক।

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!