ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ রাজধানী ]

আগুনে আটকা পড়াদের উদ্ধারে ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪৩, ১৪ মার্চ ২০২০
আগুনে আটকা পড়াদের উদ্ধারে ফায়ার সার্ভিস
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর মিরপুর-১০ নম্বরের ঝুটপট্টিতে লাগা আগুন ছড়িয়ে পড়েছে পাশের বস্তি ও তিনটি ভবনে। এর মধ্যে খান অ্যাপারেলস ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় বেশ কয়েকজন শ্রমিক আটকা পড়েছেন। জানালা ভেঙে তাদের বের করে আনছে ফায়ার সার্ভিস ও সাধারণ মানুষ।

শনিবার দুপুর ১টা ২৪ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে।

তেজগাঁও স্টেশন অফিসার সাফায়াত হোসেন ডেইলি বাংলাদেশকে বলেন, এই মুহূর্তে ২০টি ইউনিট কাজ করছে। জুট গোডাউন খালি করা হচ্ছে। তবে পুরো গোডাউন খালি না করা পর্যন্ত আগুন সম্পূর্ণ নির্বাপণ সম্ভব হবে না।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, স্থানীরা জীবনের ঝুঁকি নিয়ে মই বেয়ে ভেতরে আটকা পড়াদের পানি দেয়ার চেষ্টা করছেন। এ ঘটানায় খান অ্যাপারেলস থেকে উদ্ধার এক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

মই বেয়ে আটকা পড়াদের উদ্ধারে সাধারণ মানুষ

এদিকে আহতদের চিকিৎসার জন্য রেড ক্রিসেন্টের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/টিআরএইচ
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!