ঢাকা,  সোমবার   ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রংপুরে সাজাপ্রাপ্ত দুই আসামির মৃত্যু

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০০, ২৬ ডিসেম্বর ২০১৯
রংপুরে সাজাপ্রাপ্ত দুই আসামির মৃত্যু
ফাইল ছবি

রংপুর কেন্দ্রীয় কারাগারে থাকা সাজাপ্রাপ্ত দুই আসামির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

মৃতরা হলেন- টাঙ্গাইলের সাইদুর ইসলাম ও লালমনিহাটের লতিফ মণ্ডল। তারা দুইজনই শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

এসব বিষয় নিশ্চিত করে রংপুর কেন্দ্রীয় কারাগারের জেলার আমজাদ হোসেন ডন জানান, সাইদুর ইসলাম চেক জালিয়াতির মামলায় সাজা ভোগ করছিলেন। আর লতিফ মণ্ডলকে চিকিৎসার জন্য লালমনিহাট কারাগার থেকে রংপুর কেন্দ্রীয় কারাগারে আনা হয়।

Advertisement

তিনি আরো জানান, বুধবার রাতে সাইদুর ও লতিফ শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় দুইজনই মারা যান। পরে সব আইনি প্রক্রিয়া শেষে দুপুরে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!