[ দেশজুড়ে ]
বুড়িমারী সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করলো বিএসএফ
ফাইল ছবি
লালমনিরহাটের পাটগ্রামে বিএসএফের বিরুদ্ধে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যার পর মরদেহ নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার সকালে বুড়িমারীর বামনদল সীমান্তের ৮৩৬ ও ৮৩৭ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।
নিহত আবু সাঈদ ওই উপজেলার বামনদল গ্রামের বেনজির রহমানের ছেলে।
.png)
নিহতের পরিবার জানায়, বুড়িমারী সীমান্তে ভারতের অভ্যন্তরে তামাকক্ষেতে কাজ করছিলেন আবু সাঈদ। শুক্রবার সন্ধ্যায় তাকে চোরাকারবারী সন্দেহে মারধর করে পিলারের কাছে ফেলে যায় বিএসএফ। শনিবার সকালে ঘটনাস্থল থেকে তার মরদেহ নিয়ে যায় ভারতের মেখলিগঞ্জ থানার পুলিশ।
বিজিবি’র বুড়িমারী কোম্পানি কমান্ডার আবুল হোসেন ডেইলি বাংলাদেশকে বলেন, মরদেহ ফিরিয়ে আনতে বিএসএফকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে। মরদেহ এলে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!