ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ফেনীতে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী আটক

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫১, ৯ মে ২০২০
ফেনীতে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী আটক
আটক এ.কে.এম সালাহউদ্দিন

ফেনীর পদুয়া এলাকা থেকে শুক্রবার রাতে সন্ত্রাসী এ.কে.এম সালাহউদ্দিনকে আটক করেছে র‍্যাব। এ সময় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

আটক এ.কে.এম সালাহউদ্দিন ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউপির পদুয়া গ্রামের সিরাজুল হকের ছেলে।

উদ্ধার হওয়া বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও মোটরসাইকেল

এ তথ্য নিশ্চিত করেন ফেনী র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. নুরুজ্জামান। তিনি জানান, নিজ বাড়ির সামনের সড়কে মাদক বেচাকেনা করছিলেন এ.কে.এম সালাহউদ্দিন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

এএসপি নুরুজ্জামান আরো জানান, আটক সালাহউদ্দিনকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি, বিস্ফোরক আইনে দুটিসহ ১০টি মামলা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!