[ দেশজুড়ে ]
পাওনা টাকা চাইতে গিয়ে লাশ হলেন কৃষক
মরদেহ (ফাইল ছবি)
শেরপুরের নালিতাবাড়ীতে পাওনা টাকা চাইতে গিয়ে দেনাদারের ঘুষিতে আমজাদ আলী নামে এক কৃষক নিহত হয়েছেন।
রোববার রাতে উপজেলার খরখরিয়াকান্দা ভোটঘর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমজাদ পার্শ্ববর্তী দক্ষিণ ছালুয়াতলা গ্রামের আব্দুল করিমের ছেলে।
নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল জানান, গেল বছরের বোরো মৌসুমে খরখরিয়াকান্দা গ্রামের আব্দুল্লাহ আল-মামুন রুবেলের কিছু জমি ট্রাক্টর দিয়ে চাষ করে দেন আমজাদ। ওই সময়ের পাওনা টাকা চাইতে গেলে বিভিন্নভাবে সময় দিচ্ছিলেন রুবেল। রোববার সন্ধ্যায় তাকে খরখরিয়াকান্দা ভোটঘর বাজারে পেয়ে আমজাদ টাকা চান। এ নিয়ে দুইজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এলোপাতাড়ি ঘুষি মেরে আমজাদকে জখম করেন রুবেল। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা করেছেন নিহতের ছেলে সায়েদুল ইসলাম।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!