ঢাকা,  শুক্রবার   ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগান অ্যাটাক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:০০, ১৫ সেপ্টেম্বর ২০১৯
নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগান অ্যাটাক
ছবি: সংগৃহীত

সাকিব-সাইফুদ্দিনের নিয়ন্ত্রিত বোলিংয়ের ভেতর দিয়েও আফগানরা তাদের রানের চাকা সচল রেখেছে। ৬ উইকেট হারিয়েও শেষের দিকে তারা হাত খুলে খেলছেন। এর মধ্যে মোহাম্মদ নবি তুলে নিয়েছেন তার অর্ধশতক। 

শুরুতেই আফগান শিবিরে আঘাত হনেন সাইফউদ্দিন। সাইফউদ্দিন তার প্রথম ওভারের প্রথম বলে কোনো রান করার আগেই তুলে নেন রহমানউল্লাহ গুরবাজকে। এরপরই সাইফউদ্দিন তার দ্বিতীয় অভারে এসে আবার তুলে নেন ১১ রান করা নাজিব তারাকাইকে। তারপর আসগর আফগানকে ৩৯ রানে ও গুলবাদিন নাইবকে ফেরান ০ রানে। 

তারপরই সাকিবের আক্রমণ। দ্বিতীয় ওভারেই তিনি তুলে নেন আরেক ওপেনার হজরত উল্লাহ জাজাইকে। লিটন দাসের হাতে ক্যাচ দেয়ার আগে তিনি করেন মাত্র ১ রান।  তারপর তিনি ফেরান নাজিবুল্লা জাদরানকে।

Advertisement

এ রিপোর্ট লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ১৭ ওভারে ৬ উইকেটে ১৫৪ রান।

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী আফগানিস্তানের বিপক্ষে মাঠের লড়াইয়ে এখন মুখোমুখি বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হয় ম্যাচটি।

প্রথম খেলায় জয় পাবার পর বেশ চাঙা রয়েছে টাইগার শিবির। তাই আফগানদের বিপক্ষে দলে আজ কোনো পরিবর্তন আনেননি টিম ম্যানেজম্যান্ট। আর এজন্য অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামল বাংলাদেশ দল। 

আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানান আফগান অধিনায়ক রশিদ খান। নিজেরা ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।

নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ উইকেটের জয় দিয়ে আত্মবিশ্বাস নিয়ে আজ আফগানদের বিপক্ষে খেলতে নামবে টাইগাররা।

ত্রিদেশীয় সিরিজে শুভসূচনা করেছে দুই দলই। প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। একই প্রতিপক্ষের বিপক্ষে আফগানিস্তান নিজেদের প্রথম ম্যাচে জিতেছে ২৮ রানে।

রানরেটে এগিয়ে থাকায় তিন দলের মধ্যে পয়েন্ট তালিকার এক নাম্বারে আছে আফগানিস্তান। বাংলাদেশ দুই আর জিম্বাবুয়ে আছে তিনে। এই ম্যাচে তাই এগিয়ে যাওয়ার লড়াই বাংলাদেশ-আফগানিস্তানের।

এমন সমীকরণ মাথায় নিয়ে দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে। 

ডেইলি বাংলাদেশ/সালি

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!