[ খবর ]
দক্ষিণ আফ্রিকায় স্বাস্থ্যকর্মী পাঠালো কিউবা
করোনা মোকাবিলা
করোনা মোকাবিলায় দক্ষিণ আফ্রিকায় স্বাস্থ্যকর্মী পাঠালো কিউবা
করোনাভাইরাস বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করতে দক্ষিণ অফ্রিকায় ২১৭ জন স্বাস্থ্যকর্মী পাঠিয়েছে ক্যারিবীয় দেশ কিউবা। সোমবার ভোরে চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের দলটি দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছে।
আফ্রিকা মহাদেশে সর্বাধিক করোনা আক্রান্ত রোগী রয়েছে দেশটিতে। আক্রান্তদের মধ্যে ৮৭ জনের অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে, দক্ষিণ আফ্রিকার সঙ্গে সুসম্পর্ক রয়েছে কিউবার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বের ৬৭টি দেশে কিউবার ৩৭ হাজারেরও বেশি স্বাস্থ্যকর্মী কাজ করছেন।
.png)
উল্লেখ্য, আন্তর্জাতিক জরিপকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, দক্ষিণ আফ্রিকায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ৫৪৬ জন। মৃত্যু হয়েছে ৮৭ জনের। এছাড়া সুস্থ হয়েছেন এক হাজার ৪৭৩ জন।
সূত্র- আল জাজিরা
ডেইলি-বাংলাদেশ/এসএমএফ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!