ঢাকা,  সোমবার   ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

তালাবদ্ধ অনাহারে মরলো এক হাজার কবুতর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:১২, ১১ জুন ২০২০
তালাবদ্ধ অনাহারে মরলো এক হাজার কবুতর
ছবি- সংগৃহীত

আফগানিস্তানের বালখ প্রদেশে তালাবদ্ধ অনাহারে এক হাজারের অধিক কবুতরের মৃত্যু হয়েছে। এনডিটিভির খবরে বলা হয়েছে, বিখ্যাত মাজার-ই-শরীফ মসজিদ করোনাভাইরাসের কারণে বন্ধ থাকায় কবুতরগুলো মারা যায়।

দেশটিকে লকডাউন শুরু হওয়ার আগে মসজিদটি কবুতরের ঝাঁকের জন্য দর্শনীয় স্থান হিসেবে পরিচিত ছিল। মুসুল্লীরা কবুতরগুলোর জন্য নিয়মিত খাবার নিয়ে আসতেন। তবে মসজিদটি বন্ধ থাকায় কেউ আসেনি।

মসজিদের হেড অব কালচারাল অ্যাফেয়ার্স কাইয়ুম আনসারী বলেন, প্রতিদিন প্রায় ৩০টি কবুতর মারা যায়। সাম্প্রতিক সপ্তাহে এক হাজারেরও অধিক কবুতর অনাহারে মারা গেছে।

মাজার-ই-শরীফ মসজিদে কবুতরের উপস্থিতি কয়েক দশক ধরে রয়েছে এবং অনেকেই তাদের পবিত্র হিসেবে বিবেচনা করেন। 

স্থানীয় প্রশাসন বলেছে, মসজিদ কমিটি অনুমতি দিলে পাখিগুলোর খাবারের ব্যবস্থা কর্তৃপক্ষ করবে। বালখ প্রদেশের গভর্নরের মুখপাত্র মুনির ফরহাদ বলেন, তাদের পাখির খাবার আমরা কিনে দেব।

ডেইলি-বাংলাদেশ/আরএ
লিংক সফলভাবে কপি হয়েছে!