ঢাকা,  শনিবার   ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৫৬, ১০ অক্টোবর ২০২৬
২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আমিরাত
ছবি: সংগৃহীত

২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র রমজান। আর ঈদুল ফিতর হতে পারে ৯ বা ১০ মার্চ। তবে চূড়ান্ত তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর।

পবিত্র রমজান মাস শুরু হতে এখনো কয়েক মাস বাকি। এরই মধ্যে ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। আর রমজান ২৯ নাকি ৩০ দিনের হবে, তার ওপর নির্ভর করে ৯ অথবা ১০ মার্চ পালিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান এ সম্ভাব্য তারিখের কথা জানিয়েছেন।

তিনি জানান, আগামী রমজান শুরুর আগে ইসলামী চন্দ্র বর্ষপঞ্জির আরও চারটি চন্দ্র মাস অতিক্রম করবে।

তবে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে দেওয়া এসব তারিখ সম্ভাব্য। রমজান মাসের শুরু ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে। এ কারণে বাস্তবে তারিখে এক দিন পার্থক্য হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!