ঢাকা,  শনিবার   ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

[ তথ্য প্রযুক্তি ]

ভিভোর স্মার্টফোন কিনে উপহার জেতার সুযোগ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২১:২৭, ১০ অক্টোবর ২০২৬
ভিভোর স্মার্টফোন কিনে উপহার জেতার সুযোগ
ভিভো ওয়াই৩২

দীর্ঘস্থায়ী ব্যাটারি ও পানি-ধুলা প্রতিরোধী সক্ষমতার ভিভো ওয়াই৩২ স্মার্টফোন কিনে উপহার জেতার সুযোগ দিচ্ছে ভিভো। ৭ থেকে ১১ অক্টোবর পর্যন্ত ফোনটির প্রি-অর্ডারে থাকছে কিস্তিতে কেনার সুবিধা, লাকি ড্র ও নিশ্চিত উপহার।

প্রি-অর্ডার চলাকালে আর্থিক যাচাই ও প্রযোজ্য শর্ত পূরণ সাপেক্ষে ন্যূনতম ২০ শতাংশ অগ্রিম দিয়ে সর্বোচ্চ ৯ মাসের কিস্তিতে ফোনটি কেনা যাবে। লাকি ড্রয়ের মাধ্যমে ক্রেতারা জিততে পারবেন রিরো প্যাড, ডব্লিউ২০ স্মার্টওয়াচ, এস৯০ পাওয়ার ব্যাংক অথবা চার বছরের ব্যাটারি ওয়ারেন্টি। নির্ধারিত শর্ত পূরণকারী ক্রেতারা নিশ্চিত উপহার হিসেবে পাবেন সিলভার মেম্বারশিপ।

ভিভো ওয়াই৩২-এর অন্যতম বৈশিষ্ট্য ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের ব্লুভোল্ট ব্যাটারি। এতে রয়েছে ৪৪ ওয়াট দ্রুত চার্জিং সুবিধা। প্রতিষ্ঠানটির দাবি, ১ হাজার ৫০০ বার চার্জ দেওয়ার পরও ব্যাটারির অন্তত ৮০ শতাংশ সক্ষমতা বজায় থাকে। ফোনটিতে আইপি৬৮ ও আইপি৬৯ মানের পানি ও ধুলা প্রতিরোধী সুরক্ষা এবং আঘাত সামলানোর বিশেষ নকশা রয়েছে। সর্বোচ্চ ৩ মিটার পানিতে ৩০ মিনিট পর্যন্ত টিকে থাকার সক্ষমতার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নকশায় রয়েছে টুইলাইট রেড ও সানসেট অরেঞ্জ রঙের বিকল্প। ধাতব ক্যামেরা নকশার সঙ্গে যুক্ত হয়েছে ডায়নামিক লাইট। দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ, টেকসই গঠন ও প্রি-অর্ডারের বাড়তি সুবিধা নিয়ে ভিভো ওয়াই৩২ দৈনন্দিন কাজ, ব্যবসায়িক যোগাযোগ ও বিনোদনের কথা মাথায় রেখে বাজারে আনা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!