ঢাকা,  রোববার   ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

চাঁদা দাবি করায় ধরা খেলেন ভুয়া পুলিশ

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৭, ১ এপ্রিল ২০২০
চাঁদা দাবি করায় ধরা খেলেন ভুয়া পুলিশ
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের বাহুবলে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করায় সাজু আহমেদ পায়েল নামে এক ভুয়া গোয়েন্দা পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। পরে তাকে বাহুবল মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বুধবার বিকেলে উপজেলার ডুবাঐ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক পায়েল রংপুর বিভাগের কাউনিয়া উপজেলার রাজিউর গ্রামের আব্দুল আউয়াল মিয়ার ছেলে। 

বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান জানান, পায়েল নামে ওই যুবক নিজেকে গোয়েন্দা পুলিশ সদস্য পরিচয় দিয়ে ডুবাঐ বাজারে গিয়ে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে। বিষয়টি ব্যবসায়ীদের সন্দেহ হলে তারা আটক করে। পরে সেনাবাহিনীর সদস্যরা ওই এলাকা দিয়ে যাওয়ার সময় তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। 

ওসি আরো জানান, তিনি একজন প্রতারক। এর আগেও তিনি প্রতারণাসহ বিভিন্ন অভিযোগ জেলে গেছেন। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।
 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!