[ দেশজুড়ে ]
এ কেমন শত্রুতা? বিষ দিয়ে লাখ টাকার মাছ হত্যা
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শিবপুর ইউপির একটি গ্রামের পুকুরে বিষ দিয়ে তিন লাখ টাকার মাছ হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে আকবপুর গ্রামের ইকবাল হোসেনের একটি মাছের প্রজেক্টে বিষ প্রয়োগের অভিযোগ পাওয়া যায়।
এ বিষয়ে শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বিবেক দেবনাথ জানান, শিবপুরের সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ কলেজের অফিস সহকারী, স্থানীয় আকবপুর গ্রামের মো. ইকবাল হোসেন চাকরির পাশাপাশি দীর্ঘদিন ধরে মৎস্য প্রজেক্টের মাধ্যমে মাছ চাষ করছিলেন। বিষ প্রয়োগের এ ঘটনায় ওই পুকুরের বিভিন্ন জাতের প্রায় তিন লাখ টাকার মাছ মারা যায়।
তিনি আরো জানান, সম্প্রতি এলাকায় ব্যাডমিন্টন নিয়ে দুই গ্রুপে মারামারি হয়েছে এবং মামলাও হয়েছে। একটি গ্রুপ সন্দেহ করছে, এর জেরেই প্রতিপক্ষরা পুকুরে বিষ দিয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এরইমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
.png)
এ বিষয়ে মো. ইকবাল হোসেন বলেন, গ্রামের চিহ্নিত একটি গ্রুপ শত্রুতা করে এমন জঘন্য কাজটি করে থাকতে পারে। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
দেশজুড়ে আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!