[ আন্তর্জাতিক ]
আফগানিস্তানে তালেবানদের গাড়ি বোমা হামলায় নিহত ৭
আফগানিস্তানে তালেবানদের গাড়ি বোমা হামলায় নিহত ৭
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশে সোমবার দেশটির গোয়েন্দা সংস্থার একটি স্থাপনা লক্ষ্য করে গাড়ি বোমা হামলা চালিয়েছে তালেবান আর্মড গ্রুপ। হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছে। এক সরকারি কর্মকর্তা এ তথ্য জানান।
গভর্নরের মুখপাত্র ওয়াহিদুল্লাহ জুমাজাদা এএফপি’কে বলেন, সন্ত্রাসীরা একটি গাড়ি ব্যবহার করে এই হামলা চালায়। তাদের হামলার লক্ষ্য ছিল গজনি নগরীতে অবস্থিত জাতীয় নিরাপত্তা অধিদপ্তর ইউনিট।
তিনি আরো বলেন,বেশির ভাগ আহতই গোয়েন্দা সংস্থার লোক।
তিনি জানান, সেখানে ভয়াবহ এ হামলায় সাতজন নিহত ও ৪০ জন আহত হয়েছে। কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও গজনির স্বাস্থ্য কর্মকর্তা এ হামলার খবর নিশ্চিত করেছে।
সুত্র- আল জাজিরা
ডেইলি-বাংলাদেশ/এসএমএফ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!