ঢাকা,  রোববার   ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

৭ এপ্রিল পর্যন্ত জাহাজ আমদানি স্থগিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২০, ২৩ মার্চ ২০২০
৭ এপ্রিল পর্যন্ত জাহাজ আমদানি স্থগিত
ফাইল ফটো

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সোমবার (আজ) থেকে ৭ এপ্রিল পর্যন্ত জাহাজ আমদানি স্থগিত করা হয়েছে। ফলে এসময় জাহাজ আমদানির জন্য কোনো অনাপত্তি সনদ (এনওসি) প্রদান করা হচ্ছে না। 

এছাড়া পুনঃপ্রক্রিয়াজাতকরণের জন্য আমদানিকৃত ৫টি জাহাজকে আজ কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। কোয়ারেন্টাইনে থাকার সময় জাহাজগুলো আগামী দুই সপ্তাহ গভীর সমুদ্রে অবস্থা করবে। 

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্প এলাকায় ৩৫ হাজার কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকের স্বাস্থ্য নিরাপত্তা বিবেচনা করে শিল্প মন্ত্রণালয় এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পত্র আজ বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যঅন্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের কাছে পাঠানো হয়েছে। 

Advertisement

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সীতাকুণ্ডে অবস্থিত জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্প এলাকায় কর্মরত কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের মাঝে সচেতনতা বৃদ্ধিসহ প্রয়োজনীয় স্বাস্থ্য নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জন্য রোববার বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনকে শিল্প মন্ত্রণালয় নির্দেশনা পাঠিয়েছে।

এতে কর্মস্থলে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ, হ্যান্ড স্যনিটাইজার ও শরীরের তাপমাত্রা নির্ণয় করে কর্মস্থলে প্রবেশ, মুখে মাস্ক ও হাতে গ্লাভস পড়ে কাজ করা, সর্দি-কাশি হলে কাজ থেকে বিরত থাকা, কিছুক্ষণ পরপর হাত ধোয়া, অফিস ও বাসা ব্যতীত অন্যত্র কোথাও না যাওয়া, ক্যান্টিনে একত্রিত হয়ে না বসাসহ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণের নির্দেশনা দেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!