[ আন্তর্জাতিক ]
৩ কেজি ওজনের ইলিশ, দাম শুনলে চমকে উঠবেন!
ফাইল ছবি
সাধারণত এক কেজি বা তার আশেপাশে হয়ে থাকে ইলিশ মাছের ওজন। এবার ঘটেছে এক অবাক কাণ্ড। এক জেলের জালে ধরা পড়েছে প্রায় ৩ কেজি ওজনের এক ইলিশ।
গত ১৬ ডিসেম্বর ভারতের উড়িষ্যার মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে ওই ইলিশ দেখা গেছে। আজকাল অনলাইন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই মাছটি প্রমাণাকার নামের এক জেলের জালে ধরা পড়ে। মাছটিকে দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রের অজিত হাজরার আড়তে নিয়ে যান তিনি। এরপরই দিঘা বাজারে হইচই পড়ে যায়। অনেকেই মাছের সঙ্গে তুলেন সেলফি।
.png)
সে সময় ক্রেতা এবং বিক্রেতার মধ্যে শুরু হয় হুড়োহুড়ি আর দর কষাকষি। অবশেষে ১০ হাজার টাকায় মাছটি কিনে নেন কলকাতার এসডিআর নামে একটি কোম্পানি।
আড়ৎকর্মী সুদীপ হাজরা বলেন, গত দু’বছরের মধ্যে দিঘা মোহনায় এটিই সবচেয়ে বড় আকৃতির ইলিশ। এছাড়া দুই বছর আগে একই সাইজের ইলিশ পাওয়া গিয়েছিল। তবে এতো বড় আকারের ইলিশ মাছের তেমন দেখা মেলে না।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!