বিশ্ব বসতি দিবসে নওগাঁয় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় বিশ্ব বসতি দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ, নওগাঁর আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশ নেন।
.png)
পরে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের নওগাঁর উপপরিচালক টি.এম.এ. মমিন, গণপূর্ত বিভাগের নওগাঁর নির্বাহী প্রকৌশলী এ এইচ এম শাহরিয়ার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নওগাঁর উপ-সহকারী প্রকৌশলী মো. হারুনুর রশিদ এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নওগাঁর সহকারী প্রকৌশলী-২ এইচ এম লুৎফুল বারীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
আলোচনা সভায় বক্তারা সর্বজনীন আবাসন নিশ্চিতকরণ, পরিকল্পিত ও টেকসই নগরায়ণ এবং নিরাপদ বসবাসের উপযোগী পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।