ঢাকা,  সোমবার   ১২ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

হবিগঞ্জে দুই গরু চোরসহ আটক ৩

হবিগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ১৬:৫৫, ৩০ জানুয়ারি ২০২০
হবিগঞ্জে দুই গরু চোরসহ আটক ৩
ছবি: ডেইলি ‍বাংলাদেশ

হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশের বিশেষ অভিযান দুই গরু চোরসহ তিন জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি গরু ও চুরির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।

বুধবার ভোরে উপজেলার বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। 

আটক দুই গরু চোর হলেন আজমিরীগঞ্জ উপজেলার শিবপাথা গ্রামের বাহার উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম, বানিয়াচং উপজেলার উজিরপুর গ্রামের রফিক উদ্দিনের ছেলে মো. নাছির মিয়া। আর অপরজন বানিয়াচং সদরের বাসিন্দা মো. সোহেল মিয়া।

বানিয়াচং থানার ওসি রঞ্জন কুমার সামন্ত জানান, সিরাজুল ও নাছির এলাকার চিহ্নিত গরু চোর। তারা দীর্ঘদিন ধরে এ পেশায় জড়িত। সম্প্রতি তারা মাইক্রোবাসে করে সড়ক চলাচলের এক পর্যায়ে গাড়িতে করে গরু ছাগল চুরি করে নিয়ে যায়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!