[ খবর ]
হজ ক্যাম্প থেকে পালানো যুবকসহ পরিবার অবরুদ্ধ
ইতালিফেরত যুবকের বাড়ি অবরুদ্ধ
হজ ক্যাম্প থেকে পালিয়ে যাওয়া ইতালিফেরত যুবকসহ এক পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে এলাকাবাসী। মঙ্গলবার বগুড়া শহরের উত্তর চেলোপাড়ায় এ ঘটনা ঘটে।
পৌর কাউন্সিলর পরিমল চন্দ্র দাস জানান, ইতালি থেকে ফেরার পর ওই যুবককে হজ ক্যাম্পে রাখা হয়। কিন্তু তিনি সেখান থেকে পালিয়ে বাড়িতে চলে আসেন। এমন খবরে মঙ্গলবার সকালে ওই বাড়িতে গিয়ে পরিবারসহ যুবককে অবরদ্ধ করে রাখে এলাকাবাসী।
তাদের ১৪ দিন নিজ বাড়িতে একা থাকতে বলা হয়েছে বলে জানান পরিমল চন্দ্র দাস। এছাড়া তাদের কোনো কিছু প্রয়োজন হলে যোগাযোগের জন্য বলা হয়েছে।
সিভিল সার্জন গওসুল আজিম চৌধুরী জানান, উত্তর চেলোপাড়ায় মেডিকেল টিম পরিদর্শন করেছে। বাড়ি থেকে তাদের বের না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!