ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সেলুন আর ডেলিভারিতে যোগ দিচ্ছেন বিমানবালারা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৭, ১৫ মে ২০২০
সেলুন আর ডেলিভারিতে যোগ দিচ্ছেন বিমানবালারা
থাই এয়ারের অনেক বিমানবালাই চাকরি হারিয়েছেন। ফাইল ছবি

কেবিন ক্রু বা বিমানবালা যাই বলেন না কেন কাজটা কিন্তু একই। ফ্লাইটের যাত্রীর নানান বায়না সামলানো থেকে শুরু করে তাদের সুরক্ষার দায়িত্বটা বিমানবালাদের ওপরই ন্যস্ত। কিন্তু করোনাভাইরাসে জেরে সারাবিশ্বেই বিমান ওঠানামা বন্ধ। তাই অনেকে বাধ্য হচ্ছেন পেশা পরিবর্তনে। বিমানবালাদের কেউ খাবার সরবরাহ কাজে; আবার অনেকে বেছে নিয়েছেন হেয়ারড্রাসারের পেশা।

করোনায় সৃষ্ট সঙ্কটের আগে থাই এয়ারে কেবিন ক্রু হিসেবে কর্মরত ছিলেন থাওয়ানান থাওর্নফাতওরাকুল। বর্তমানে তিনি চুল কাটছেন সেলুনে। থাওয়ানান বলেন, উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় এখন সেলুনে কাজ করাটাকেই পেশা হিসেবে বেছে নিয়েছি। এতে যা আয় হয় তা দিয়ে সংসার কোনোমতে চলছে।

থাই এয়ারের সাবেক কেবিন ক্রু থাওয়ানান থাওর্নফাতওরাকুল

Advertisement

থাওয়ানান শুধুই উদাহরণ মাত্র। তার মতো থাইল্যান্ডের অনেকেই পেশা পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন। আরেক উদাহরণ- কোসিত রাত্তানাসপোন। তিনি এখন খাবার ডেলিভারি করছেন। জানালেন অনলাইনে অর্ডার নিয়ে খাবার পৌঁছে দিচ্ছেন তিনি।

কোসিত রাত্তানাসপোন বলেন, জানিনা কবে আবার আকাশে উড়তে পারবো। আর কবে থেকেইবা আয় রোজগার করতে পারবো। এতো দিন তো আর ঘরে বসে থাকতে পারি না। তাই নতুন কিছু খুঁজছিলাম। খাদ্য সরবরাহ এই মুহূর্তে আমার কাছে নিরাপদ মনে হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!