ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার কাজ করছে: মঈন খান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৮, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার কাজ করছে: মঈন খান
ছবি: সংগৃহীত

জনগণের প্রতিনিধি হিসেবে বর্তমান সরকার জনকল্যাণে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক এক সেমিনারে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু প্রতিরোধে সরকার কাজ করছে। ডেঙ্গুর ইতিহাস পর্যালোচনা করলে ভবিষ্যতে রোগটি প্রতিরোধে কার্যকর কর্মপরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে।

তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে ডেঙ্গু প্রতিরোধে কাজ করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ডেঙ্গু নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, ‘সুস্থ থাকা একটি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ জনকল্যাণ নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য বলেও জানান তিনি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!