ঢাকা,  বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাভারে হেরোইন-ইয়াবাসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৩, ২ জানুয়ারি ২০২০
সাভারে হেরোইন-ইয়াবাসহ গ্রেফতার ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

সাভার মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব। 

গ্রেফতাররা হলো- কবির হোসেন (৪১), ইউসুফ (২৮) ও মোঃ রনি (২৪)।

বৃহস্পতিবার র‍্যাব-৪ এর সিনিয়র পুলিশ সুপার মো: সাজেদুল ইসলাম সজল বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাতে সাভার এলাকায় অভিযান চালিয়ে তাদের মাদকসহ গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫০ গ্রাম হেরোইন, ১৯৫ টি ইয়াবা এবং নগদ দুই হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।

Advertisement

জানা গেছে, আসামিরা দীর্ঘদিন সাভার এলাকাসহ ঢাকার বিভিন্ন জায়গায় খুচরা ও পাইকারী দরে মাদক বিক্রয় করে আসছিল।

ডেইলি-বাংলাদেশ/টিআরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!