সাবেক প্রেমিক রণবীরের সঙ্গে অন্তরঙ্গ দীপিকা, ভাইরাল ছবি!
দীপিকা পাড়ুকোন এবং রণবীর কাপুর। এক সময়ে তাদের প্রেম কাহিনীতে মত্ত ছিলো বলিউড। ২০০৮ সালে ‘বাঁচনা অ্যায় হাসিনো’ ছবির শুটিংয়ের সময় একে অপরের কাছে আসা তাদের।
২০১৩ সালে মুক্তি পায় দীপিকা-রণবীরের ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’। তখন তাদের প্রেম নিয়ে ব্যাপক আলোচনা চলছিল। মৌ মাছির মতো মৌ মৌ করে ছড়িয়ে পড়েছিলো তাদের প্রেমের গুঞ্জন।
কিন্তু এরপরে সেই প্রেম আর বেশি দিন টিকলো না। দীপিকা হয়ে গেলেন রণবীর সিং-এর ঘরণী আর রণবীর কাপুর এখন স্বপ্ন দেখছেন আলিয়া ভাটকে নিয়ে।
.png)

এদিকে দীপিকার অভিনীত ছবি ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র ৭ বছর পূর্ণ হওয়ার পর রণবীর-দীপিকার কিছু স্থিরচিত্র প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যায়, প্রমোশনে রণবীরকে আলতো ছোঁয়ায় আদর করছেন দীপিকা। যা অনেকটাই অন্তরঙ্গ অবস্থায় ধরা দিয়েছেন তারা দু’জনেই। আর এমন ছবি প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়ে যায়।
তখন বিষয়টি স্বাভাবিক হলেও এখন তো দীপিকা রণবীর সিংয়ের ঘরণী। তাইতো অনেকেই এটি মেনে নিতে পারেননি। দীপিকা প্রমোশনের সময় ক্যামেরার সামনে কেন রণবীর কাপুরকে আদর করতে ব্যস্ত, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে। কেউ কেউ অশ্লীল কটাক্ষ করতেও ছাড়েননি।