জাতীয় দলের প্রধান নির্বাচকের পদ থেকে ফারুক আহমেদের পদত্যাগের পর তেকে মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনের দুই সদস্যের প্যানেলই কাজ করে আসছে।নির্বাচক প্যানেলের তৃতীয় সদস্য হিসেবে দক্ষ ও ক্লিন ইমেজের কাউকে চায় বোর্ড। তারই ধারাবাহিকতায় আব্দুর রাজ্জাকের ব্যাপারে আগ্রহী বিসিবি।
আব্দুর রাজ্জাককে প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। আব্দুর রাজ্জাক নিজেও বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
আকরাম খান বলেন, রাজ্জাকের সঙ্গে কথা বলতে হাবিবুল বাশারকে বলেছিলাম। লিগে খেলার কারণে রাজ্জাক সিদ্ধান্ত নিতে সময় চেয়েছে। সে বোধহয় লিগে আরো খেলতে চায়।
অভিজ্ঞ স্পিনার রাজ্জাক গণমাধ্যমকে বলেন, আমার সঙ্গে কথা হয়েছে। তবে একটু ভেবে সিদ্ধান্ত নিতে সময় চেয়েছি। প্রিমিয়ার লিগের খেলা শেষ করে জানাতে চেয়েছিলাম। এখন লিগের খেলা স্থগিত, বিষয়টি নিয়ে ভেবে দেখব।