ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

কুড়িয়ে পাওয়া ওয়ালেট ফিরিয়ে প্রশংসা কুড়ালেন বাংলাদেশি যুবক

ইসমাইল হোসেন স্বপন, ইতালি
প্রকাশিত: ১৬:২৬, ১৫ সেপ্টেম্বর ২০১৯
কুড়িয়ে পাওয়া ওয়ালেট ফিরিয়ে প্রশংসা কুড়ালেন বাংলাদেশি যুবক
ছবি- ডেইলি বাংলাদেশ

ইতালির রাজধানী রোমে কুড়িয়ে পাওয়া একটি মানি ব্যাগ ফেরত দেয়ার ঘটনায় ব্যাপক প্রশংসিত হয়েছেন বাংলাদেশি এক যুবক।

কুড়িয়ে পাওয়া ওই মানিব্যাগের দুই হাজার ইউরো স্থানীয় থানায় গিয়ে জমা দেন ওই বাংলাদেশি। ব্যাগটির ভেতর টাকা ছাড়াও ক্রেডিট কার্ড ও ডকুমেন্ট ছিল।

পরে পুলিশ মানিব্যাগের মালিককে খবর দিলে তিনি এসে ব্যাগটি নিয়ে যান। স্থানীয় পত্রিকা জানায় ওই মালিক যুবকটিকে কিছু টাকা উপহার দিতে চাইলে সে নিতে অস্বীকার করে। এতেই প্রশংসিত হয় যুবকটি।

Advertisement

এরই পরিপ্রেক্ষিতে দেশটিতে আয়োজিত এক অনুষ্ঠানে ইতালি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাহতাব হোসেন বলেন, আমাদের হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে। প্রবাসীরা যাতে সুন্দরভাবে জীবন-যাপন করতে পারে সেই লক্ষ্যে কাজ করতে হবে।

তিনি বলেন, ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের সুনাম ছিল অনন্য উচ্চতায়। কখনো আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ডকুমেন্ট ছাড়া কেউ আটক হলেও বাংলাদেশি জেনে তাদের ছেড়ে দেয়া হতো। সময়ের বিবর্তনে বাংলাদেশিদের সেই সুনাম এখন ক্ষুণ্ণ হতে চলেছে। আদম পাচার, দালালি ও সর্বশেষ ড্রাগ নিয়ে ধরা পড়ছে প্রবাসী বাংলাদেশিরা। এখনো গ্রেফতার হয়ে সাতজন কারাগারে রয়েছেন। সে দিকেও খেয়াল রাখতে হবে।

ইতালির কমিউনিটি নেতা হাজী মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, আমাদের সব ধরনের অপরাধের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি করতে হবে, যাতে প্রবাসী বাংলাদেশিরা কোনোভাবেই অপরাধের সঙ্গে জড়িয়ে না পড়ে।

প্রবাসীরা বলেন, ওই যুবকের মতো প্রতিটি বাংলাদেশিকে হতে হবে। ইতালিতে প্রবাসীর হারানো ঐতিহ্য ফিরে আনতে হবে।

ডেইলি বাংলাদেশ/আরএইচ

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!