ঢাকা, বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
[ দেশজুড়ে ]
শাহজাদপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইমেলা শুরু
ডেইলি বাংলাদেশ
সিরাজগঞ্জের শাহজাদপুরে পাঁচদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু হয়েছে। উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তনে রোববার সকালে এ মেলার উদ্বোধন করেন হাসিবুর রহমান স্বপন।
বিশ্বসাহিত্য কেন্দ্রের কর্মী শুভ্র চৌধুরীর সঞ্চালনায় ইউএনও নাজমুল হুসেইন খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান, বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্র শাহজাদপুরের সমন্বয়কারী শাহিন হোসেন প্রমুখ।
ডেইলি বাংলাদেশ/জেডএম
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!