ঢাকা,  সোমবার   ২১ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রেলের গোডাউনে ভাঙারির দোকান, খাবার হোটেল!

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২০, ১৬ জানুয়ারি ২০২০
রেলের গোডাউনে ভাঙারির দোকান, খাবার হোটেল!
ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুর রেল স্টেশনের ডক ইয়ার্ডে অবস্থিত রেলের গোডাউন লিজ নিয়ে খাবার হোটেল ও ভাঙারির দোকান গড়ে তোলার অভিযোগ ওঠেছে।

প্রভাবশালীদের দখলে থাকা গোডাউনের এসব দোকান মালিককে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ৭ দিনের মধ্যে এসব স্থাপনা ছেড়ে দিতে নির্দেশ  দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ রেলওয়ের দক্ষিণ-পশ্চিমাঞ্চল জোনের বিভাগীয় ভূমি কর্মকর্তা মো. নুরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো  হয়।

Advertisement

এ সময় বিভাগীয় ভূমি কর্মকর্তা মো. নুরুজ্জামান বলেন, গোডাউনের অবকাঠামো পরিবর্তন করে এসব দোকান ঘর বানানো হয়েছে। সরেজমিনে এসব ভাঙারি ব্যবসায়ী ও খাবার হোটেলের দোকানদারকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

গোডাউনের লিজ গ্রহীতা শফিকুল আলম চৌধুরী বলেন, ৯৫ সাল থেকে এই গোডাউন লিজ নিয়েছি। তবে গোডাউনের অবকাঠামো পরিবর্তন করে কাউকে ভাড়া দেইনি। ওরা নিজেরাই এসব দোকান করে নিয়েছে। 

তিনি আরো বলেন, রেল কর্তৃপক্ষ উচ্ছেদের নোটিশ দিলেই গোডাউনটি ছেড়ে দেব।

ফরিদপুর রেল স্টেশন মাস্টার সোহেল রানা রনি জানান, রেলের ওই গোডাউনের পাশে পদ্মা সেতুর পাথর নামিয়ে ট্রাকযোগে পাঠানো হচ্ছে। গোডাউনে এভাবে দোকান তুলে রাখায় পাথর লোড-আনলোড ও ট্রাক ঘুরাতে সমস্যা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!