ঢাকা,  বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেশিনে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল নারী শ্রমিকের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩৫, ১৯ অক্টোবর ২০১৯
মেশিনে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল নারী শ্রমিকের
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রোলার মেশিনে ওড়না ও চুল পেঁচিয়ে রিতা আক্তার নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

শুক্রবার উপজেলার মেঘনা শিল্পনগরী এলাকার এম এম নামের একটি গার্মেন্টসে এ ঘটনা ঘটে।

নিহত রিতা আক্তার রংপুরের কাউনিয়া উপজেলার পঞ্চগরম গ্রামের রিয়াজ উদ্দিনের মেয়ে ছিলেন। তিনি মেঘনা শিল্পনগরী এলাকায় স্বপরিবারে বসবাস করতেন।

Advertisement

সহকর্মীরা জানান, রিতা আক্তার কারখানার রোলার মেশিনের হেলপার ছিলেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মেশিনের কাছে দাঁড়িয়ে থাকার সময় অসাবধানতাবশত তার শরীরের ওড়না মেশিনে ঢুকে যায়। এ সময় তাকে মেশিন টেনে হিঁচড়ে নিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সোনারগাঁ থানার এসআই জুবায়ের মৃধা জানান, নিহতের পরিবার কোনো মামলা করবে না মর্মে জানিয়ে তার মরদেহ নিয়ে গেছেন। পরিবারের পক্ষ থেকে গার্মেন্টসের বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়নি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!