[ লাইফস্টাইল ]
মুখের অবাঞ্ছিত লোম দূর করবে গাজর!
ছবি: সংগৃহীত
ঠোঁটের উপরিভাগের অবাঞ্ছিত লোম সব নারীদের জন্যই একটি বিরক্তিকর সমস্যা। এই সমস্যার জন্য নারীদের সৌন্দর্যের ব্যাঘাত ঘটে। তাইতো নিজেদের সৌন্দর্য বাড়াতে অনেক নারীই যন্ত্রণাদায়ক পদ্ধতি অবলম্বন করেন।
তবে এই সমস্যা সমাধানে সেভিং বা পার্লারে গিয়ে এর ট্রিটমেন্ট করা সঠিক নয়। আপনি চাইলে প্রাকৃতিক উপায়ে ঘরে বসে এই সমস্যার সমাধান করতে পারেন। তাও গাজরের সাহায্যেই। চলুন তবে জেনে নেয়া যাক এর পদ্ধতিটি-
সামান্য তাজা দুধের ক্রিমের সঙ্গে গাজরের রস মিশিয়ে একটি প্যাক বানিয়ে নিন। এবার এই প্যাকটি ঠোঁটের উপরের অংশে কিছুক্ষণ ম্যাসাজ করুন। তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি আপনার ঠোঁটের উপরের লোম গজাতে বাধা প্রদান করবে।
ত্বকের যত্নে সব সময় বিশেষজ্ঞ বিউটিশিয়ানের পরামর্শ মতো চলুন। ঠোঁটের উপরের অবাঞ্ছিত লোম দূর করতে কেমিক্যাল হেয়ার ব্লিচ ব্যবহার করা থেকে বিরত থাকুন। যতোটা পারেন প্রাকৃতিক উপাদান ব্যাবহারের চেষ্টা করুন।
ডেইলি-বাংলাদেশ/এএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!