ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মির্জাপুরে দুটি ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪২, ৯ ডিসেম্বর ২০১৯
মির্জাপুরে দুটি ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন
ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে দুটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার মির্জাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মঈনুল হকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

মো. মঈনুল হক বলেন, ইটভাটা দুটি হলো পৌর এলাকার বাইমহাটী গ্রামের হাকিম ব্রিকস ও গোড়াই এলাকার আশা ব্রিকস। প্রথমটি সনাতন পদ্ধতিতে এবং দ্বিতীয়টি লাইসেন্স ছাড়াই ইট তৈরি করায় গুঁড়িয়ে দেয়া হয়।

এ সময় টাঙ্গাইলের পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মুজাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!