ঢাকা,  শনিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাটি খুঁড়তে বেরিয়ে এলো মর্টারশেল

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫১, ৩০ নভেম্বর ২০১৯
মাটি খুঁড়তে বেরিয়ে এলো মর্টারশেল
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাটি খুঁড়তে গিয়ে একটি মর্টারশেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে পৌর শহরের দুর্গাপুর এলাকা থেকে এটি উদ্ধার করা হয়। 

আখাউড়া থানার ওসি রসুল আহমদ নিজামী বলেন মর্টারশেলটি পুরান। এটি এখন পুলিশ পাহারায় আছে। শেলটি পরীক্ষা করতে নিরাপত্তা বাহিনীর বিশেষজ্ঞ দলকে খবর দেয়া হয়েছে। 

তিনি জানান, দুর্গাপুরের সোহরাব মিয়ার বাড়ির নির্মাণ কাজের জন্য শ্রমিকরা মাটি খোঁড়ার কাজ করছিলেন। মাটি খুঁড়তে গিয়ে শ্রমিকরা এক পর্যায়ে মর্টারশেলটি দেখতে পান। 

Advertisement

পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মর্টারশেলটি উদ্ধার করে সেটিকে ঠান্ডা স্থানে রাখা হয়। ধারণা করা হচ্ছে ৭১ এর যুদ্ধের সময় মর্টারশেলটি ফেলে রাখা হয়েছে। 


তিনি আরো জানান, মর্টারশেলটি নিস্ত্রিয় কি না আপাতত তা বলা যাচ্ছে না। বিশেষজ্ঞ দল আসলেই বিস্তারিত জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!