ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভুয়া পুলিশকে ধরল আসল পুলিশ, পাঠালো জেলে

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ০০:২৩, ৩১ মার্চ ২০২০
ভুয়া পুলিশকে ধরল আসল পুলিশ, পাঠালো জেলে
আটক মুবিন খান

টাঙ্গাইলে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে এক ভুয়া পুলিশকে আটক করেছে করেছে আসল পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে জেলে পাঠিয়েছে।

দণ্ডপ্রাপ্ত মুবিন খান টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়া বটতলার আশরাফুজ্জামান বাবুলের ছেলে।

সোমবার বিকেলে ডিসি কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ জামান তাকে দেড় মাসের কারাদণ্ড দেন।

Advertisement

সদর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মোশারফ হোসেন জানান, টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের সামনের সড়কে পুলিশ পরিচয়ে অটোচালকদের কাছ থেকে চাঁদা তুলছিলেন মুবিন খান। স্থানীয়দের ধাওয়ায় পালিয়ে নতুন বাসটার্মিনালে এলে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!