ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভারতের ছয় বিচারপতি সোয়াইন ফ্লু-তে আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:০৯, ২৫ ফেব্রুয়ারি ২০২০
ভারতের ছয় বিচারপতি সোয়াইন ফ্লু-তে আক্রান্ত
ফাইল ছবি

ভারতের সুপ্রিম কোর্টের ছয় বিচারপতি একই সঙ্গে সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার আদালতের এজলাসে বসে প্রধান বিচারপতি বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিষয়টি নিশ্চিত করেন। খবর বিবিসির।

ভারতের আইন-আদালতের খবর বিষয়ক ওয়েবসাইট লাইভ-ল এর বরাতে বিবিসি জানায়, এরইমধ্যে দেশটির প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সঙ্গে সোয়াইন ফ্লু-র সংক্রমণ রোধে বৈঠকে বসেছেন।

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি দুষ্মন্ত দাভে বলছেন, প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় খুবই উদ্বিগ্ন। তিনি দ্রুত আদালতের চিকিৎসা কেন্দ্রে সোয়াইন ফ্লু প্রতিষেধক টিকার বন্দোবস্ত করতে নির্দেশ দিয়েছেন।

Advertisement

কোর্টের সিনিয়র আইনজীবী এ সুন্দরম বলেন, একই সঙ্গে ছয় বিচারপতি সোয়াইন ফ্লু-তে আক্রান্তের বিষয়টি বিচারপতি অরুণ মিশ্রও শুনানির সময় জানান। কেউ অসুস্থ বোধ করলে আদালতে না আসার অনুরোধ করেন তিনি।

এদিকে ভাইরাসটি সংক্রমণ রোধে আদালতের দুই নম্বর কক্ষে বিচারপতি সঞ্জীব খান্না মাস্ক পড়ে এজলাসে শুনানি সম্পন্ন করেন।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!