ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কটিয়াদীতে রুপালী বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

কটিয়াদীতে (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৭, ২৮ সেপ্টেম্বর ২০২৬
কটিয়াদীতে রুপালী বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের কটিয়াদীতে অননুমোদিত রং ব্যবহার ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী তৈরির দায়ে রুপালী বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার(২৮ সেপ্টেম্বর) বিকালে কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আফরোজ মারলিজের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

Advertisement

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানের সময় রুপালী বেকারির উৎপাদন কার্যক্রম ও পরিবেশ পরিদর্শন করা হয়। এ সময় খাদ্যসামগ্রী তৈরিতে অননুমোদিত রং ব্যবহার এবং অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের বিষয়টি ধরা পড়ে। একই সঙ্গে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদান ব্যবহারেরও অভিযোগ পাওয়া যায়।

এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযানে কটিয়াদী পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক দিদারুল আলম রাসেল এবং কটিয়াদী মডেল থানার একদল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজ জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারি অব্যাহত থাকবে। অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!