[ দেশজুড়ে ]
ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক ৭
প্রতীকী ছবি
যশোরের বেনাপোলে নারী-শিশুসহ সাতজনকে আটক করা হয়েছে। বুধবার সকালে বেনাপোল বন্দর থানার গাতিপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পর বিজিবি তাদের আটক করে।
আটক করা ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ, একজন নারী ও দুজন শিশু। তারা বাগেরহাট, বরিশাল ও ভোলার বাসিন্দা।
বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার সকালে ভারতের কালিয়ানী থেকে বেনাপোল বন্দর থানার গাতিপাড়া সীমান্ত দিয়ে এই সাতজন বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। গাতিপাড়া গ্রামের মধ্য দিয়ে যাওয়ার সময় সকাল ৮টার দিকে বিজিবির টহল দল তাদের আটক করে।
.png)
জিজ্ঞাসাবাদে তারা জানান, ভালো কাজের প্রলোভনে দালালের মাধ্যমে তারা এক বছর আগে ভারতে গিয়েছিলেন। ভারতের বেঙ্গালুরু শহরে তারা কাগজ কুড়ানি ও বাসা-বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। সেখানে এখন তেমন কাজ নেই। এ জন্য তারা বিনা পাসপোর্টে দেশে ফিরছিলেন।
এ ব্যাপারে যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের অধিনায়ক সুবেদার আব্দুল ওহাব জানান, তাদের বিরুদ্ধে বেনাপোল বন্দর থানায় মামলা হয়েছে। তাদের থানায় সোপর্দ করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!